Hoyto Tomari Jonno || হয়তো তোমারই জন্য

 পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি

তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি রঙ ভরা এই শহরে যতই দেখেছি গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি।। সারি সারি জনতার এই যে ভীড়ে কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে তাইতো আমি ভাই এই ভাবটাকে চালাই এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই। দিন যায় রাত যায় এমনি করে অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে।। ছোট ছোট মানুষের অন্ন কেড়ে বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে তবুই যেথা যাই আরে নাই যে কোনো ঠাঁই বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই। দিন যায় রাত যায় এমনি করে অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে।।


হয়তো তোমারি জন্য

হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আমি যে নিজেই মত্ত জানিনা তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই আমি যে দুরন্ত দু’চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ।। রেখোনা মনের দ্বন্দ্ব সব ছেড়ে চল যাই

টাইটেল ১০১ লিরিক্স


আমার ফটোকপি করা শিট
আমার বাসের লাস্ট সিট
আমার স্ক্র‍্যাচ পড়ে যাওয়া চশমার কাচ
সায়ানোফাইটিক ইট 

আমার চিনি বেশি দেয়া চা
আমার ফোনে যান্ত্রিক মা
আমার পকেট বাঁচানো ডিম-ভাজা-ভাত 
মুখে হাসি বুকে ঘা

আমার অমনোযোগী ক্লাসরুম
আমার মগজে নষ্ট ধুম
আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার
লাশের মোড়কে ঘুম

আমার প্রেমে ডুবে থাকা নারী 
আমার বুমেরাং আহাজারি
আমার ফেলে আসা তাজা কাজলের চোখ
কবিতার মহামারী

আমার বর্ষার ভাঙা ছাতা
আমার পেইজ শেষ হওয়া খাতা
আমার সিজিপিএ লোভে রাতজাগা পড়া
শিমুলের ঝরা পাতা

আমার সাধুর আসরে গান
আমার জোড়াতালি দেয়া প্রাণ
আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর
মিছিলের অভিযান

আমার কলমের কালি শেষ
আমার স্বজাতি আমার দেশ
আমার বুদ্ধিজীবীতা ভাঙা রেকর্ডার
অস্থির জম্পেশ

আমার পিংক ফ্লয়েডের সলো
আমার মেঘদলও খুব ভালো
আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন
সব হাসিমুখে ছিলো

আমার ধূলোবালি জমা বই
আমার বন্ধুরা সব কই
আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর
রাতের আড়ালে রই।

0 comments:

Post a Comment