আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব

 আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব

হারিয়ে যাব আমি তোমার সাথে (২)
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে।
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা
ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা (২)
তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া
নাও বুলিয়ে নয়ন পাতে।
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে।
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চির সাথী হয়ে রইব পথে। (২)

আমি এক যাযাবর

আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে
ভুলেছি নিজের ঘর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি
মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর
তাই আমি যাযাবর
বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে ভেঙ্গেছে সুখের ঘর
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর
আমি এক যাযাবর

দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
ধন্য ধন্য মেরা
ধন্য ধন্য মেরা
সিলসিলা এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া
শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুরজ্ঞান
রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান
করিতেছে সন্ধান
রাস্তা থামায় দিল
কাফিলা এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
মানত করেছি আমি বড় পীরের দরবারে
কেমন করে দিব চাদর দেহ-অলির মাঝারে
রাস্তা থামায় দিল
কাফিলা এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া
হাসানে কয় লালমিঞা ভাই কোনো খবর পাইছনি
বালুরঘাটে কে আসিল ইশরাহ ইলসার নিজহামে
ইশরাহ ইলসার নিজহামে
রাস্তা থামায় দিল
কাফিলা এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া
ধন্য ধন্য মেরা
সিলসিলা এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া এলো
দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া

0 comments:

Post a Comment